সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বিপদে ভেঙ্গে পড়েছেন? শিক্ষা নিন !!

বিপদে ভেঙ্গে পড়েছেন? শিক্ষা নিন !! ১) যখন রক্ত সম্পর্কীয় কেউ আপনার সাথে প্রতারনা করবে, ভেঙ্গে পড়বেন না।মনে রাখবেন, হজরত ইউসুফ (আ:) আপন ভাইদের দ্বারা প্রতারিত হয়েছিলেন । ২) যখন পিতামাতা আপনার প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন, ভেঙ্গে পড়বেন না। মনে রাখবেন, হজরত ইব্রাহিম (আ:) নিজ পিতার দ্বারাই আগুনে নিক্ষিপ্ত হয়েছিলেন । ৩) যখন ঘোর বিপদে পতিত হয়ে বের হয়ে আসার আর কোন উপায়ান্তর খুঁজে না পান, আশার শেষ আলোটুকু ও দেখতে না পান, ভেঙ্গে পড়বেন না । মনে রাখবেন, হজরত ইউনুস (আ:) মাছের পেটের অন্ধকার প্রকোষ্ট থেকেও উদ্ধার হয়েছিলেন । ৪) যখন আপনার বিরুদ্ধে অপবাদ আরোপ করা হবে আর গুজবে দুনিয়া ছড়িয়ে যাবে, ভেঙে পড়বেন না, এসবে কান দিবেন না । মনে রাখবেন, হজরত আয়শা সিদ্দিকা (র:) এর বিরুদ্ধেও অপবাদ আরোপ করা হয়েছিল । ৫) যখন আপনি অসুস্থ হয়ে পড়বেন, ব্যাথায় কাতরাতে থাকবেন, ভেঙ্গে পড়বেন না । মনে রাখবেন, হজরত আইয়ুব (আ:) আপনার চেয়েও হাজার গুণ বেশি অসুস্থ ছিলেন। ৬) যখন আপনি নির্জন/একাকীত্বে ভোগেন, ভেঙ্গে পড়বেন না। স্মরণ করুন, হজরত আদম (আ:) কে, যাকে প্রথমে একাকী সঙ্গীবিহিন সৃষ্টি করা হয়েছিল । ৭) যখন কোন যু...
সাম্প্রতিক পোস্টগুলি

মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল

মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল তোমারপালকি উঠলো ,আমার খাটিয়া উঠলো। ফুল তোমার উপরও ঝরলো,ফুল আমার উপরও ঝরলো। তফাৎ শুধু এই ট্কুই ছিল। তুমি সেজে গেলে,আমাকে সাজিয়ে নিয়ে গেলো। তুমি নিজের ঘরে চললে আমিও নিজের ঘরেই চললাম। তফাৎ শুধুই এই টুকুই ছিল তুমি নিজে উঠে গেলে, আমাকে উঠিয়ে নিয়ে গেল। মাহফিল ওখানেও ছিল লোকজন এখনেও ছিল। তফাৎ এই টুকুই ছিল ওখানে সবাই হাসছিল এখানে সবাই কাদঁছে। কাজী ওখানেও ছিল মৌলভী এখানেও ছিল। দুটো আয়াত তোমার জন্যে পড়লো দুটো আয়াত আমার জন্যেও পড়লো তোমার বিয়ে পড়ালো আমার জানাজা পড়ালো  তফাৎ শুধু এই টুকুই ছিল তোমাকে করলো আপন আমাকে করলো দাফন। সংগ্রহে - মোঃ তৈয়েবুর রহমান 

এক দৌড় প্রতিযোগিতা

এক দৌড় প্রতিযোগিতা  কেনিয়ার হয়ে দৌড়চ্ছিলেন আবেল মুতাই। খুব ভাল দৌড়চ্ছিল, সবাইকে পিছনে ফেলে প্রায় পৌঁছে গেছেন শেষ ল্যাপে। তার পেছন পেছনই ধেয়ে আসছেন স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ। শেষ সীমানার অল্প একটু আগে পৌঁছে বিভ্রান্ত হয়ে পড়লেন আবেল মুতাই, তিনি ফিনিশিং লাইন বুঝতে না পেরে ভাবলেন তিনি জিতে গেছেন আর দৌড়ের গতি কমিয়ে দিলেন...!! তার পেছনে থাকা স্প্যানিশ অ্যাথলেট ইভান ফার্নান্ডেজ আন্দাজ করে ফেললেন আবেল মুতাইয়ের কনফিউশানের ব্যাপারটা, আর সাথে সাথেই স্প্যানিশ ভাষায় চিৎকার করে আবেলকে বলতে শুরু করলেন, দৌড় শেষ হয়নি, তুমি দৌড়তে থাকো...!!  আবেল স্প্যানিশ ভাষা না বুঝে আরো বিভ্রান্ত হয়ে পড়ে। ইভান বুঝতে পারে আর কোনো উপায় নেই... সে আবেলের কাছাকাছি এসে একরকম ধাক্কা মেরে ভিক্ট্রি লাইন পার করে জিতিয়ে দেয় আবেল মুতাই কে...!! দৌড় শেষ হবার পর সাংবাদিকরা ঘিরে ধরে ইভানকে। প্রশ্ন একটাই, তুমি এইরকম কেন করলে..?? ইভান ফার্নান্ডেজ বললেন, আমি একটি সামাজিক পৃথিবী চাই যেখানে আমরা সবাই সবাইকে সাহায্য করব।  সাংবাদিকরা সন্তুষ্ট হয়না এই জবাবে, সাংবাদিক প্রশ্ন করে, কিন্তু তুমি না জিতে ওক...

কর্মব্যস্ত কলকাতা

কর্মব্যস্ত কলকাতা কলমে - মোঃ তৈয়েবুর রহমান  চারিদিকে ছোটাছুটি লেগেছে হুড়হুড়ি চারিদিকে হন হন মাছি করে ভন ভন কাক করে কা কা শিশু হাঁটে পা পা বাঁশি বাজে পিপ পিপ মাফ করবেন সাইড সাইড রিকশাতে বাঁশি বাজে প্যাঁ প্যুঁ বসলেই রিকশা করে চ্যাঁ চ্যুঁ মাঠ গুলো ধু ধূ গাড়ি চলে ভুঁ ভুঁ দূষণে দম যায় যায় টা টা বাই বাই।

ইংরাজী ভাষায় ব্যুৎপত্তির জন্য তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাই এর খ্যাতি ছিল জগৎজোড়া ।

*বিরল প্রতিভা* ইংরাজী ভাষায় ব্যুৎপত্তির জন্য তামিলনাডুর মুখ্যমন্ত্রী সি. এন. আন্নাদুরাই এর খ্যাতি ছিল জগৎজোড়া । একজন ভারতীয়ের ইংরাজী ভাষায় অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি জানাতে ও *"Chubb Fellowship"* প্রদানের জন্য অ্যামেরিকার *"Yale University"* তাঁকে আমন্ত্রণ জানায় 1967 সালে । সম্মান প্রদানের পর্ব পরিসমাপ্তির পর ছাত্রদের সাথে পরিচিতি এবং ভাব বিনিময় করার সময় ছাত্ররা প্রস্তুত করে রেখেছিলো বাছাই করা প্রশ্নমালা যা নাকি ইংরাজী ভাষায় ব্যুৎপত্তির নির্ণায়ক ।            হলভর্তি ছাত্রদের মধ্যে থেকে একজন উঠে দাঁড়িয়ে প্রশ্ন ছুঁড়ে দিলো, " *একশোটা ইংরাজী শব্দ বলুন যাদের মধ্যে A, B, C এবং D এই চারটি alphabet থাকবে না ।*"              ভারতীয় পণ্ডিত সাথে সাথে বলা শুরু করলেন,  "One, Two, Three, Four....." Ninetynine পর্যন্ত বলে থেমে গেলেন । হলের উপস্থিত সকলেই বিহ্বল, ধক্ ধক্ করতে থাকা হৃদযন্ত্রের অনুরণনে, বিস্ফারিত নয়নে অপেক্ষমাণ ১০০তম শব্দটির জন্য ! যদি তিনি বলে ফেলেন Hundred, তাহলে তো সর্বনাশ ! নিষিদ্ধ তালিকার alphabet 'D...

মানুষকে কতটা বিশ্বাস করবেন?

মানুষকে কতটা বিশ্বাস করবেন? একটি বিশ্বাসের গল্প... একবার এক লোকের গাড়ি চুরি হয়ে গেলো। কয়েকদিন বেশ খোঁজাখুঁজির পরেও খুঁজে পেলো না। খুঁজে না পেয়ে হাল ছেড়ে দিলো। যেদিন হাল ছেড়ে দিলো, তার পরেরদিন তার বাসার নিচে গাড়িটি দেখতে পেলো। নিজের গাড়ি দেখে দৌঁড়ে তিনি গাড়ির কাছে গেলেন। গিয়ে দেখলেন গাড়ি ঠিক আছে। এবং ড্রাইভিং সিটে একটি খাম দেখতে পেলেন। খাম খুলে কতগুলো টিকেট আর চিরকুট দেখতে পেলেন। চিরকুট খুলে তিনি পড়তে শুরু করলেন। চিরকুটে লেখা , 'আমার মা হুট করে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ঝড় বৃষ্টির রাত হওয়াতে কোন গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। অসহায় হয়ে আপনার গাড়িটি আপনাকে না বলে নিয়েছি। আমাকে ক্ষমা করবেন। আমি এতো ধনী ব্যক্তি নই আপনাকে খুব দামী কোন উপহার দিবো। আমি আমার সাধ্যমতো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেছি। আপনি গ্রহণ করলে আমি খুব কৃতজ্ঞ থাকবো এবং খুশি হবো। আপনার পরিবারে মোট ১০জন সদস্য আছে। আমি আপনাদের সকলের জন্য ১০টি সিনেমার টিকেট কেটেছি। টিকেটগুলো আগামীকালের নাইট শো'য়ের। আর, সিনেমা হলের ফুড কোর্টে আপনার খাবারের ব্যবস্থাও করা আছে। বিল দেওয়া আছে। সিনেমার টিকেটগুলো সেখানে দেখালেই হবে। আরেকট...

আবু বকর আর উমর (রাদিয়াল্লাহু আনহুমা) নানান বিষয়ে দ্বিমত ও তার সমাধান

আবু বকর আর উমর (রাদিয়াল্লাহু আনহুমা) নানান বিষয়ে দ্বিমত করতেন, তাদের মধ্যে মনোমালিন্য হতো, এমনকি চরম পর্যায়ের রাগারাগিও।  ব্যক্তিগত মতামতের বেলায় তারা দুজন খুব কম সময়ই একমত হতেন। তাঁদের কাছে কোনো পরামর্শ চাওয়া হলে একজন বলতেন, এই দিকে যান, তো আরেকজন বলতেন, না ঐদিকে যান।  রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বদর যুদ্ধের পর যুদ্ধবন্দীদের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সাহাবীদের কাছে জানতে চান।  আবু বকর (রাদিয়াল্লাহু আনহু) মত দিলেনঃ "ইয়া রাসূলাল্লাহ! এরা তো আপনারই লোক, আপনারই পরিবার। তাদেরকে জীবিত রাখুন এবং সুযোগ দিন। হয়তোবা আল্লাহ তাদেরকে ইসলাম গ্রহণ করার তাওফিক দেবেন।" উমর (রাদিয়াল্লাহু আনহু) মত দিলেনঃ "ইয়া রাসূলাল্লাহ! এরাই তো আপনাকে ঘর থেকে বের করে দিয়েছে, এরাই তো আপনাকে অবিশ্বাস করছে। (এখন তাদেরকে কিসের ক্ষমা) সুতরাং, আপনি তাদের শিরচ্ছেদ করুন।" দুজন সিনিয়র সাহাবী দুই ধরণের মত দিচ্ছেন। একজন বলছেন ক্ষমা করার কথা, তো আরেকজন বলছেন শাস্তি দেবার কথা।  কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, "আল্লাহ কারো হৃদয়কে এতোটা কোমল বানি...