মৃত্যু ও বিয়েতে কি অদ্ভুত মিল
তোমারপালকি উঠলো ,আমার খাটিয়া উঠলো।
ফুল তোমার উপরও ঝরলো,ফুল আমার উপরও ঝরলো।
তফাৎ শুধু এই ট্কুই ছিল।
তুমি সেজে গেলে,আমাকে সাজিয়ে নিয়ে গেলো।
তুমি নিজের ঘরে চললে
আমিও নিজের ঘরেই চললাম।
তফাৎ শুধুই এই টুকুই ছিল
তুমি নিজে উঠে গেলে,
আমাকে উঠিয়ে নিয়ে গেল।
মাহফিল ওখানেও ছিল
লোকজন এখনেও ছিল।
তফাৎ এই টুকুই ছিল
ওখানে সবাই হাসছিল
এখানে সবাই কাদঁছে।
কাজী ওখানেও ছিল
মৌলভী এখানেও ছিল।
দুটো আয়াত তোমার জন্যে পড়লো
দুটো আয়াত আমার জন্যেও পড়লো
তোমার বিয়ে পড়ালো
আমার জানাজা পড়ালো
তফাৎ শুধু এই টুকুই ছিল
তোমাকে করলো আপন
আমাকে করলো দাফন।
সংগ্রহে - মোঃ তৈয়েবুর রহমান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন